× প্রচ্ছদ সর্বশেষ দক্ষিণের খবর
প্রান্তিক জনপদ রাজনীতি সারাদেশ ফিচার ও ভ্রমন বিবিধ
বিশ্ব
মত-দ্বিমত শিক্ষাঙ্গন ও খেলাধুলা স্বাস্থ্য খেলাধুলা ভিডিও ধর্ম ও ইসলাম তথ্যপ্রযুক্তি বিনোদন লাইফস্টাইল শিল্প-সাহিত্য বিজ্ঞাপন
শীর্ষ সংবাদ

জেলেদের উদ্দেশ্যে

ইলিশ আপনাদের সম্পদ, রক্ষার দায়িত্বও আপনাদের' : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

NEWS

প্রকাশ: বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পিএম

আপডেট: বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পিএম

ইলিশ আপনাদের সম্পদ, রক্ষার দায়িত্বও আপনাদের' : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে মাদারীপুর জেলার শিবচরের কাওড়াকান্দি এলাকায় উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস আয়োজিত জেলেদের মধ্যে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলেদের উদ্দেশ্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এ কথা বলেন।

নিজস্ব প্রতিবেদক, দক্ষিণের খবর:

ইলিশ সম্পদ রক্ষার আহব্বান জানিয়ে জেলেদের উদ্দেশ্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন,‘ ইলিশ আপনাদের সম্পদ, তাই রক্ষা করার দায়িত্বও আপনাদের। আমরা সবাই মিলেই এই সম্পদ রক্ষা করবো। আমরা যে কোন কিছুর বিনিময়ে আমাদের সম্পদ বৃদ্ধি করবো। বাংলাদেশকে বুকে ধারণ করে আমরা চলতে চাই। দেশপ্রেমকে ধারণ করে আমাদের পথ চলতে হবে। এদেশের সম্পদকে আমাদের বৃদ্ধি করতে হবে।'

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে মাদারীপুর জেলার শিবচরের কাওড়াকান্দি এলাকায় উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস আয়োজিত জেলেদের মধ্যে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলেদের উদ্দেশ্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এ কথা বলেন।  

এসময় তিনি বলেন,‘ছোট ইলিশের ডিমে দেড় থেকে দুই লাখ ইলিশের বাচ্চা হয়। বড় ইলিশের ডিমে কমপক্ষে ২০ লাখ মাছের বাচ্চা হওয়া সম্ভব। এই সম্পদ আমাদের, বিশেষ করে আপনাদের (জেলে)। আমরা সব সময় বলে থাকি জলাশয় উন্মুক্ত থাকবে। আমাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে আছে জাল যার জলা তার। কাজেই মাত্র ২২ দিন আমাদের ধৈর্য্য ধারণ করে থাকতে হবে। আমরা ২৫ কেজি করে চাল দিচ্ছি আপনাদের। এ কয়টা দিন যদি একটু কষ্ট করেন তাহলে আপনাদের সম্পদের পরিমানই বাড়বে।'

প্রতিমন্ত্রী আরও বলেন,‘ইলিশ আমাদের জাতীয় সম্পদ। জিআই পন্য। পৃথিবীর যে কয়টি দেশ আছে তার মধ্যে আমরা ৭০ ভাগ ইলিশ উৎপাদন করে থাকি। কাজেই ইলিশ রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। মাদারীপুর ইলিশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এই পদ্মা নদীতে সবচেয়ে সুস্বাদু ইলিশ পাওয়া যায়।’

এসময় প্রশাসনকে সঠিক দায়িত্ব পালনের আহব্বান জানান। এবং কোন প্রকার অবৈধ জাল যেন ব্যবহার করতে না পারে সেদিকে বিশেষ হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন,‘ আমাদের সচেতন থাকতে হবে। আমাদেরকেই আমাদের সম্পদ রক্ষা করতে হবে।’

এছাড়াও মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে প্রতিমন্ত্রী বলেন,‘বর্তমানে আমাদের দেশে মাদক একটি ভয়াবহ সমস্যা। মাদক যুব সমাজকে ধ্বংস করে। ভবিষ্যত প্রজন্মকে ধ্বংস করে। মাদক থেকে আমাদের বিরত থাকতে হবে। প্রত্যেক পরিবারকে খেয়াল রাখতে হবে, কোন ভাবেই যেন মাদকের সাথে সম্পৃক্ত না হয়। আমরা এই দেশকে স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তুলবো, অর্থনৈতিক ভাবে শক্তিশালী করবো। সকলে মিলে বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ।’

মাদারীপুর জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর ১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড.মো. খালেদ কনক, মাদারীপুরের পুলিশ সুপার মো.ফজলে এলাহী, মৎস্য অধিদপ্তরের পরিচালক (ঢাকা) মো.আহসান হাবীব খান, জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, বিএনপি নেত্রী নাদিরা মিঠু চৌধুরী, উপজেলা বিএনপির আহব্বাক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব মো.সোহেল রানাসহ অন্যরা।

দক্ষিণের খবর/ইআ

মন্তব্য করুন

  • ২২ দিন ইলিশ ধরা বন্ধ, শিবচরে ১৫১ জেলের মাঝে চাল বিতরণ

    ২২ দিন ইলিশ ধরা বন্ধ, শিবচরে ১৫১ জেলের মাঝে চাল বিতরণ

  • ইলিশ আপনাদের সম্পদ, রক্ষার দায়িত্বও আপনাদের' : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

    ইলিশ আপনাদের সম্পদ, রক্ষার দায়িত্বও আপনাদের' : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

  • মাদারীপুরের আড়িয়াল খাঁ নদে চীনা অর্থায়ণে ৮শত কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে সেতু

    মাদারীপুরের আড়িয়াল খাঁ নদে চীনা অর্থায়ণে ৮শত কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে সেতু

  • মাদারীপুরের শিবচরে চেয়ারম্যান প্রার্থীর নির্মাণাধীন বাড়ি থেকে দুই লাখ টাকার তার চুরির অভিযোগ

    মাদারীপুরের শিবচরে চেয়ারম্যান প্রার্থীর নির্মাণাধীন বাড়ি থেকে দুই লাখ টাকার তার চুরির অভিযোগ

  • শিবচরে বালতির পানিই কাল হলো দুই বছরের সাইমার

    শিবচরে বালতির পানিই কাল হলো দুই বছরের সাইমার

  • মাদারীপুরে ইটভাঙ্গা মেশিনের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

    মাদারীপুরে ইটভাঙ্গা মেশিনের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

  • ভাইরাল হয়ে বেড়েছে বিক্রি, স্থায়িত্ব নিয়ে রয়েছে নানা পরিকল্পনাও

    ভাইরাল হয়ে বেড়েছে বিক্রি, স্থায়িত্ব নিয়ে রয়েছে নানা পরিকল্পনাও

  • শিবচরে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরকে বিএনপির স্বাগত

    শিবচরে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরকে বিএনপির স্বাগত

  • শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়ন ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

    শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়ন ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • শিবচরে নাশকতার সন্দেহে যুবলীগ নেতা আটক, পুলিশের কাছে হস্তান্তর,মোবাইলে নাশকতাসংক্রান্ত ছবি-ভিডিও থাকার দাবি ছাত্রদল নেতাকর্মীদের

    শিবচরে নাশকতার সন্দেহে যুবলীগ নেতা আটক, পুলিশের কাছে হস্তান্তর,মোবাইলে নাশকতাসংক্রান্ত ছবি-ভিডিও থাকার দাবি ছাত্রদল নেতাকর্মীদের

সব খবর

  • ২২ দিন ইলিশ ধরা বন্ধ, শিবচরে ১৫১ জেলের মাঝে চাল বিতরণ

    ২২ দিন ইলিশ ধরা বন্ধ, শিবচরে ১৫১ জেলের মাঝে চাল বিতরণ

  • ইলিশ আপনাদের সম্পদ, রক্ষার দায়িত্বও আপনাদের' : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

    ইলিশ আপনাদের সম্পদ, রক্ষার দায়িত্বও আপনাদের' : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

    নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

  • শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

    শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

    জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

  • প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প:  শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

    প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প: শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

  • শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

    শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

সব খবর

আরও পড়ুন

ইলিশ আপনাদের সম্পদ, রক্ষার দায়িত্বও আপনাদের' : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

ইলিশ আপনাদের সম্পদ, রক্ষার দায়িত্বও আপনাদের' : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মাদারীপুরের শিবচরে চেয়ারম্যান প্রার্থীর নির্মাণাধীন বাড়ি থেকে দুই লাখ টাকার তার চুরির অভিযোগ

মাদারীপুরের শিবচরে চেয়ারম্যান প্রার্থীর নির্মাণাধীন বাড়ি থেকে দুই লাখ টাকার তার চুরির অভিযোগ

শিবচরে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরকে বিএনপির স্বাগত

শিবচরে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরকে বিএনপির স্বাগত

শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়ন ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়ন ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া

Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.

অনুসরণ করুন

স্বত্ব দক্ষিণের খবর

Developed by Vida Team